খালেদা জিয়ার সাজা আরও ছয় মাস স্থগিতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের মতোই শর্ত সাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হলো। আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আজ রবিবার এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা জিয়া, এই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়লো। খালেদা জিয়া ২০২৩ সালের মার্চ পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আজ রবিবার সকালে জানান, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আগের শর্তেই ছয় মাস স্থগিত করতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। শর্ত অনুযায়ী তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। নিউ ইয়র্ক থেকে ফোনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code