গয়েশ্বর বললেন গুজব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: গায়েবি ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারী’ ব্যক্তিদের তথ্য সংগ্রহে বিশেষ কমিটি গঠন করেছিল বিএনপি। গত ৩ জুন রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলীয় সূত্র বলছে, গত ২১ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী—মামলা, গুম ও খুনে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩ হাজার ৯১৪ জনের নাম এসেছে। যদিও রবিবার (২৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টিকে পুরোপুরি ‘গুজব’ বলে দাবি করেছেন।

Manual1 Ad Code

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন একটি গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পুলিশের তালিকা করছি। আমাদের কেন পুলিশের তালিকা করতে হবে? এই সরকার গেলে পুলিশ নিজেই বলবে কে কী করেছে। যেটা এরশাদ পতনের পরে হয়েছে। পুলিশের তালিকা করছে বিএনপি—এরকম একটি গুজব ছড়িয়ে পুলিশকে ঐক্যবদ্ধ করতে চায়, যাতে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে অটুট হয়ে যায়।’

তিনি আরও দাবি করেন, ‘সরকারের যে শক্তি, পুলিশ বাহিনীসহ অন্যদের ঐক্যবদ্ধ রাখতে নানা গুজব ছড়াবে। গণমাধ্যমেও খবরগুলো এমনভাবে আসছে—দেখলে মনে হবে সত্য, আসলে সত্য নয়।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code