এলজিবিটিকিউ’র মার্কিন ভ্রমণে কানাডার সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ এলজিবিটিকিউপ্লাস-দের মার্কিন সফরে যাওয়ার আগে সেখানকার আইন ভালো করে দেখে নিতে বললো কানাডা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

Manual5 Ad Code

কানাডার মানুষের কাছে আমেরিকা হলো ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এলজিবিটিকিউপ্লাস-দের আমেরিকা ভ্রমণ নিয়েই অ্যাডভাইসারি জারি করেছে কানাডা।

Manual1 Ad Code

সেখানে বলা হয়েছে, আমেরিকার কিছু স্টেট এমন আইন পাস করেছে যা এলজিবিটিকিউ-দের পক্ষে অনুকূল নয়। তাই আমেরিকার যে স্টেটে তারা যেতে চান, তার আইন আগে ভালো করে দেখে নিয়ে তারপর যেন যাওয়ার সিদ্ধান্ত নেন।

সাধারণত আমেরিকা যাওয়ার ক্ষেত্রে কানাডা সবসময়ই সবুজ সংকেত দেয়। কিন্তু এবার এলজিবিটিকিউপ্লাস-দের ক্ষেত্রে তারা সতর্কতা জারি করলো।

Manual5 Ad Code

আমেরিকায় বেশ কিছু স্টেট এলজিবিটিকিউ-বিরোধী আইন পাস করেছে। হিউম্যান রাইটস ক্যাম্পেন জানিয়েছে, ৪১টি স্টেটে এই বছরই ৫২৫টির বেশি বিল আনা হয়েছে, যার ফলে এলজিবিটিকিউ সম্প্রদায় অসুবিধায় পড়তে পারে।

Manual5 Ad Code

জুন মাসের গোড়ায় এরকম ৭৫টি আইন চালু হয়ে গেছে। তাই ৪০ বছরের মধ্যে প্রথমবার এই সংগঠন এলজিবিটিকিউপ্লাস-দের আমেরিকা সফর নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।

কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, সরকার এখন বিশেষজ্ঞদের মতামত নিয়ে দেখছে, ওই সব আইন কানাডার নাগরিকদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। কানাডায় এলজিবিটিকিউজের সংখ্যা ১০ লাখের বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code