‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নীল করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক নাটক কৃষ্ণকলির অভিনেতা নীল ভট্টাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত। ধারাবাহিকটির কেন্দ্রীয় নিখিল চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। কয়েকদিন ধরে কোন কিছুর স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না এই তারকা। পরে করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন নীল। তবে শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন নীল। তিনি হিন্দুস্তান টাইমসে বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। খুব শিগগিরই কাজে ফিরবো। আমি ঠিক আছি। জানা যায়, করোনা আক্রান্ত হবার পরও সোমবার শুটিংয়ে অংশ নিয়েছেন নীল। তবে অন্য কেউ শুটিংয়ে উপস্থিত ছিলেন না। আপাতত সুস্থ হাওয়ার আগ পর্যন্ত তাকে আর সেটে ফিরতে হচ্ছে না। এর আগে ‘কৃষ্ণকলি’ধারাবাহিকের আরেক অভিনেতা বিভানও করোনায় আক্রান্ত হন। তিনি অশোক চৌধুরী চরিত্রে অভিনয় করেন৷ আক্রান্ত দুজনকে বাদ দিয়ে ‘কৃষ্ণকলি’র শ্যামাকে (তিয়াসা) নিয়ে শুটিং চলবে বলে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code