প্রতিদিন মনে হয় আজই প্রথম: মানুষী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সৌন্দর্য ও বুদ্ধিমত্তার গুণে বিশ্ব জয় করেছেন মানুষী চিল্লার। ২০১৭ সালে তিনি ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন। এরপর বলিউডে নাম লিখিয়েছেন মিষ্টি হাসির এই তরুণী। অক্ষয় কুমারের সঙ্গে ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়েছে। যদিও সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। এদিকে মানুষীর হাতে রয়েছে ‘তেহরান’ নামের নতুন আরেকটি সিনেমা। যেখানে তার নায়ক জন আব্রাহাম। সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। ফলে সিনে ক্যারিয়ারের প্রথম দুটি প্রজেক্টেই ইতিহাস ও সত্য ঘটনার অভিজ্ঞতা পেলেন অভিনেত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code