ঢাকা থেকে নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকা থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলিউডের নোরা ফাতেহিকে। এমনটাই জানিয়েছেন মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান ভূঁইয়া সাজু।  রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম রাসেলের মাধ্যমে ই-মেইলে প্রেরিত এই নোটিশের কারণ দুটি। একটি অ্যাডভান্স নেওয়া টাকা ফেরত চাওয়া। টাকা ফেরত না দিলে ঢাকার অন্য কোনও ইভেন্টে না অংশ নেওয়ার অনুরোধ। জানা গেছে, গত সেপ্টেম্বরে মিরর ম্যাগাজিন আয়োজিত ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নোরা ফাতেহির। সে জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স করা হয় তাকে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা সেই ইভেন্টে অংশ নিতে পারেননি। এরপর সেই অ্যাডভান্স (১৫ লাখ রুপি) ফেরত দেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনও জবাব আসেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code