করোনাকা্ল পেছনে ফেলে আবার আলোকিত সিলেটের মঞ্চ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সাজ্জাদ হোসেন শুভঃ বৈশ্বিক মহানারি কোভিড ১৯ এর প্রভাবে এতোদিন স্থবির হয়ে ছিল দেশের সংস্কৃতি অঙ্গন। সেই দুঃসময়ের নিকষ আঁধার পেছনে ফেলে এবার আলো জ্বলল সিলেটের মঞ্চে।

শুক্রবার সন্ধ্যায় আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে একুশের আলোকে নাট্য প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করেন কবি শুভেন্দু ইমাম।

‘যাক কেটে যাক নিকষ কালো, মঞ্চে আবার জ্বালাও আলো’ এই শ্লোগান মননে ধারণ করে শুরু হলো এবারের নাট্য প্রদর্শনী। সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual1 Ad Code

সন্ধ্যা ৬.০০ টায় আলোচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা, পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।

Manual8 Ad Code

এসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সম্মিলিত নাট্য পরিষদের দীর্ঘদিনের প্রধান পরিচালক সদ্য প্রয়াত গুণী নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নাকে। এসময় তাঁর সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এবারের উৎসবে সংগীতে অসামান্য অবদানের জন্য সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস ও নারী নাট্যকর্মীদের সংকটকালীন সময়ে নাটকে অসামান্য অবদানের জন্য মায়া কর’কে সম্মিলিত নাট্য পরিষদ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে উদ্বোধনী সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে শাহরিয়ার কবিরের রচনায় ও নিলাঞ্জনা দাস জুই’র নির্দেশনায় নৃত্যশৈলি সিলেট মঞ্চায়ন করে গীতিনাট্য ‘রূপান্তরের গান।’

Manual6 Ad Code

উদ্বোধনী দিনের পরিবেশনা শেষে নৃত্যশৈলীকে সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে উৎসব স্মারক তোলে দেন নাট্যব্যক্তিত্ব উত্তম সিংহ রতন ও সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা।

Manual4 Ad Code

আয়োজকরা জানান- সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নাটক মঞ্চায়ন শুরু হবে ২০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায়, থাকছে লিটল থিয়েটার সিলেট এর পরিবেশনা মঞ্চনাটক ‘ভাইবে রাধারমণ’। ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার কবি নজরুল অডিটোরিয়ামে নাটক মঞ্চায়িত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code