মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা নয়টি মামলার জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার ( ৩১ ডিসেম্বর ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই তারিখ ধার্য করেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ রোববার জামিনের আবেদন করার পর আদালত ৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।’

রাজধানীর পল্টন থানায় দায়ের করা পাঁচ মামলা ও রমনা থানায় দায়ের করা চার মামলায় মির্জা ফখরুলে জামিনের আবেদন করা হয়েছে।

Manual1 Ad Code

এসব মামলায় রাষ্ট্রপক্ষ বা মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাননি। তারপরও তাঁর পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।

Manual5 Ad Code

এই মামলাগুলোয় দেখা গেছে, প্রত্যেকটি মামলায় মির্জা ফখরুলের নাম রয়েছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।

জানা গেছে, পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, ওয়ালটন রমনা এলাকার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন।

Manual8 Ad Code

২৯ অক্টোবর গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন নামঞ্জুর করার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হলে সেখানেও জামিন নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট গত ৭ ডিসেম্বর কেন জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code