ভারত-চীন সীমান্ত সমস্যায় আবারও মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ভারত ও চীনের সীমান্ত সমস্যা সমাধানে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আগ্রহের বিষয়টি জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার অনলাইন।

Manual8 Ad Code

এর আগে জুনে গালওয়ানে ভারত ও চীনের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘এই সমস্যা মেটাতে আমরা ভারত-চীনের সঙ্গে কথা বলছি। প্রয়োজনে মধ্যস্থতা করতেও রাজি।’ ভারত অবশ্য ওই সময় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
সম্প্রতি পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি যে ভয়াবহ সে কথা শুক্রবারই জানিয়েছেন ভারতের সেনাপ্রধান এমএম নরবণে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে প্রয়োজনীয় সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ট্রাম্প ভারত-চীনে সীমান্তে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘ভারত ও চীন যদি মনে করে এ ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আমেরিকা তা করতে প্রস্তুত।’
এ ব্যাপারে এখনও ভারতীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code