আমির হোসেন আমুকে জেপির অভিনন্দন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপিকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসাবে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।

 

Manual5 Ad Code

এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে আমির হোসেন আমু একজন পরিচিত ব্যক্তিত্ব। ছাত্রলীগ নেতা হিসাবে আমির হোসেন আমু রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় ছয় দশকের। এই অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আমরা গভীর সন্তোষ প্রকাশ করছি।

একই সঙ্গে জাতীয় পার্টির (জেপি) পক্ষ হতে তাকে উপরোক্ত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

 

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code