সালাউদ্দিনের খবর নিলেন পাপন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আজ রবিবার প্রথম দিন অফিস করেছেন নাজমুল হাসান পাপন। সেখান থেকে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। ফেডারেশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মন্ত্রীত্বের পাশাপাশি তিনি আবার বিসিবিরও সভাপতি। ফলে পরিষদের সভাকক্ষ ছিল জনাকীর্ণ। সবাই এসেছিলেন ফুল নিয়ে। কেউ কেউ তো কেকও নিয়ে এসেছেন। উপচে পড়া ভিড়ে সবার সঙ্গে নতুন মন্ত্রী শুধু শুভেচ্ছা বিনিময় করেছেন। এর মধ্যে নাজমুল হাসান পাপন বাফুফে প্রতিনিধিদের কাছে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং পাশাপাশি দেখতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।’ 

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি হয়েছে আগেই। তিন সপ্তাহের বেশি সময় হাসপাতাল থাকার পর কয়েক দিন আগে বাসায় ফিরেছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হচ্ছে তাকে। 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code