সিলেটে ত্রৈমাসিক শব্দকথা’র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:- শব্দকথা প্রকাশনের সাহিত্য ম্যাগাজিন শিল্প সাহিত্য সংস্কৃতি’র ছোটোকাগজ ত্রৈমাসিক শব্দকথা বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সিলেটের জিন্দাবাজারস্থ নির্বাচিত বুক শপে শব্দকথা’র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে ও কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শব্দকথা’র সহ-সম্পাদক কবি রাজেশ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক পাণ্ডব চন্দ্র মজুমদার, প্রাবন্ধিক আব্দুল হক, সিলেট বেতারের তালিকাভুক্ত গীতিকার ও কবি শফিকুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী সুরঞ্জিত তালুকদার, কবি জয় জাহাজী, সংস্কৃতি কর্মী লিটন লিটু ও রাজর্ষি দাশ রচি প্রমুখ।
আলোচকগণ বলেন, “আকাশ সংস্কৃতি ও ফেসবুক সংস্কৃতির কারণে তরুণ প্রজন্ম বাংলা সাহিত্য সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সাহিত্যের ছোটোকাগজের সাথে তাদেরকে সংপৃক্ত করতে হবে। সাহিত্য পাঠ ও লেখালিখির বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ক্লাসে শিক্ষকদের আলোচনা রাখতে হবে। আর শব্দকথা পরিবার যেন তাদের প্রকাশনা নিয়মিত চালিয়ে যেতে পারেন, সেই সহযোগিতা করাও আমাদের জরুরী মনে করি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code