এরশাদের সই জালিয়াতির অভিযোগ, জি এম কাদেরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই জালিয়াতি করে জি এম কাদের নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার ঘটনায় করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ আদেশ দেন। আদালতে বাদীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সোহেল রানা। এর আগে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য কাজী মনির হোসেন রুবেল জি এম কাদেরের বিরুদ্ধে এই প্রতারণার মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন থাকাকালে জি এম কাদের সকল নেতাদের চোখ ফাঁকি দিয়ে জাতীয় পার্টির একটি প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদের সই নকল করেন। সই জালিয়াতির মাধ্যমে জি এম কাদের নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠার চেষ্টা চালান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code