কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বড় ধরনের দাবানল মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে কানাডা। তবে তা এখনও নিয়ন্ত্রণে আসনি এবং দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া উত্তর আমেরিকাজুড়ে লাখ লাখ মানুষের স্বাস্থ্য হুমকি সৃষ্টি করেছে। এছাড়া দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও।
এমনকি দাবনলের জেরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক নিউইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’র ধূসর ছবিও সামনে এসেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় চলমান দাবানলের কারণে উত্তর আমেরিকাজুড়ে লাখ লাখ মানুষের জন্য উচ্চ-ঝুঁকিপূর্ণ বায়ুর মানের সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের ধোঁয়া টরন্টো ও এর আশেপাশের এলাকাসহ অন্টারিও এবং কুইবেকের প্রধান শহরগুলোকেও ঢেকে দিয়েছে। এমনকি দাবানলের এই ধোঁয়া নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাট পর্যন্ত পৌঁছেছে। এর ফলে সেখানেও বাতাসের গুণমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আর বেশিরভাগ ধোঁয়াই কানাডার কুইবেক থেকে আসছে। কারণ সেখানে এখনও ১৬০টি আগুন জ্বলছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code