দিল্লির মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ঢাকার স্নিগ্ধা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্নিগ্ধা। খবরটি ২০২২ সালের হলেও ছবিটির ভবিষ্যৎ সম্পর্কে এখনও জানা যায়নি।

তবে দেশের বাইরে থেকে ভালো খবর নিয়ে ফিরেছেন স্নিগ্ধা। ভারতের অনুষ্ঠিত জিআইসিডব্লিউ ফ্যাশন-উইক মাতিয়ে এলেন ঢাকার এই নবাগতা নায়িকা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই ফ্যাশন-উইক অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন-উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে ইতিহাস গড়লেন এই মডেল।

বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে স্নিগ্ধা মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারসি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, যেগুলো পরে হেঁটেছেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code