রণবীরকে খোঁচা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: অভিনয়ের জন্য যতটা প্রশংসিত, ঠোঁটকাটা স্বভাবের জন্য ততোটাই বিতর্কিত কঙ্গনা রনৌত। প্রতিনিয়ত অন্য তারকাদের নিয়ে লাগামহীন, বিস্ফোরক, আপত্তিকর মন্তব্য করেন বলিউডের এই তারকা। এ জন্য টুইটার থেকেও নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু তাতে লাগাম টানা যায়নি।

স্টারকিড তথা তারকাদের সন্তান নিয়ে কঙ্গনার আপত্তি চিরদিনের। বরাবরই স্টারকিডদের কড়া সমালোচনা করেন তিনি। ছাড়লেন না কাপুর খানদানের যোগ্য উত্তরসূরি রণবীর কাপুরকেও।

Manual2 Ad Code

‘রকস্টার’ খ্যাত এ অভিনেতাকে ‘সাদা ইঁদুর’ বলে কটাক্ষ করলেন কঙ্গনা। কদিন ধরেই হিন্দি সিনেমা পাড়ায় শোনা যাচ্ছে, মহাকাব্য রামায়ণ নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন নিতেশ তিওয়ারি। এতে রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতার ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। আর রাবণের চরিত্রে থাকতে পারেন ‘কেজিএফ’ তারকা যশ। যদিও এসব নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা এখনও আসেনি। তবে প্রতিক্রিয়া দিতে দেরি করলেন না কঙ্গনা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code