নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কর্ণফুলী ট্রাভেলের নতুন অফিস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত, স্বনামধন্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্রাভেল্স করোনা প্যান্ডামিকের পর গত ২৭শে জুলাই বৃহস্পতিবার বৃহত্তর পরিসরে নতুন অফিস উদ্বোধন করা হয়। জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার বিপরীতে ৩৭-১৬, ৭৩ ষ্ট্রিট, সুইট নং: ২০১ এফ-আর (২য় তলা) এ নতুন অফিসের কার্যক্রম শুরু হয়।
ট্রাভেল ব্যবসার সাথে নতুন আরো একটি প্রতিষ্ঠান American Container Line Inc. নামে ফ্রেইট ফরওয়াডিং ও শিপিং ব্যবসা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেবিবিএ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক, জ্যাকসন হাইটসের স্বনামধন্য ব্যবসায়ী, সাংবাদিক, বন্ধু, শুভাখাঙ্খী সহ জ্যাকসন হাইট্স এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেবিবিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট পিয়ার, American Container Line Inc. এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন আহমেদ। শেষে কর্ণফুলী ট্রাভেল্স এর স্বত্বাধিকারী মোঃ সেলিম (হারুন) উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় কর্ণফুলী ট্রাভেল্স এই অবস্থানে আসতে পেরেছে। তিনি ভবিষ্যতেও সকলের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code