মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা: জয়া আহসান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে গিয়েছিলেন সৌদি আরবে। পালন করেছেন ওমরাহ। কিন্তু দেশে ফিরেই হলেন গ্রেফতার। এখন তার অবস্থান গাজীপুর জেলা কারাগারে।

ঘটনাটি চিত্রনায়িকা মাহিয়া মাহির। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে।

Manual4 Ad Code

যেহেতু মাহি একজন জনপ্রিয় নায়িকা; ফলে মুহূর্তেই এটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মী, সকলেই এ ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছেন। সামিল হলেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও। তার ভাবনায় প্রাধান্য পেয়েছে মাহির অন্তঃসত্ত্বা অবস্থা।

জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

Manual8 Ad Code

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া বলেছেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code