হলি আর্টিজানে সেদিন একটি টেবিল আমাদের নামে বুকিং ছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’। ঢাকার বহুল আলোচিত হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছেন তিনি। কিন্তু অজ্ঞাত কারণে ছবিটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা দেয় সেন্সর বোর্ড! বছরের পর বছর যায়, ফারুকী ও সতীর্থরা নানাভাবে আবেদন করে যাচ্ছেন, কিন্তু ফল কিছুই হয় না।

বিপরীতে একই ঘটনার রেশ ধরে নির্মিত বলিউডের ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। ফারুকীর দাবি, এই ছবিটির আগেই যেন তার ছবিটি মুক্তি দেওয়া হয়। অনেকটা একই দাবি নিয়ে স্মৃতিকাতর তরুণ নায়িকা জাহারা মিতু। ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি জানিয়ে তিনি জানান, হলি আর্টিজান বেকারিতে যেদিন (২০১৬ সালের ১ জুলাই) হামলাটি হয় সেদিন তার জন্য একটি টেবিল বুকিং ছিল। সেদিন যদি তিনি মাঝপথে বাসায় না নেমে যেতেন, তবে তিনি হয়তো মারা যেতেন।

Manual3 Ad Code

মিতুর ভাষ্যে, ‘হলি আর্টিজানের ঘটনার বছর আমি ইসলাম গ্রুপে কর্মরত ছিলাম। ডেনমার্ক থেকে সেদিন জেডিওয়াই ব্র্যান্ড ম্যানেজার পারনিল ও ক্রিসটিন এসেছিলেন ফ্যাক্টরি ভিজিট করতে। আমি, মার্চেন্ডাইজিং ম্যানেজার আমিনুর ভাই এবং বায়ার দুজন মিটিং শেষ করে আশুলিয়ার জামগড়া থেকে একটি প্রাইভেটকারে রওনা দিলাম গুলশানের উদ্দেশে। গন্তব্য হলি আর্টিজান। আগে থেকেই আমাদের নামে টেবিল বুকিং দেওয়া ছিল। ওখানকার ফ্রেঞ্চ ব্রেড আমাদের ইউরোপিয়ান বায়ারদের খুব পছন্দের ছিল। সেজন্যই সেখানে যাওয়া।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code