করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রহমত-জলি দম্পতি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী দম্পতি এবং শিক্ষক রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন। রহমত-জলি দম্পতি একই বিভাগের শিক্ষক।

Manual3 Ad Code

গণমাধ্যমের কাছে লিয়ন বলেন, ‘জলি ম্যাডামের অবস্থা সংকটাপন্ন। তাই তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

Manual5 Ad Code

জানা গেছে, গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি। প্রথম দিকে অবস্থা স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে অবনতি হয়। এজন্য ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। যার কারণে তাকেও নেওয়া হয় হাসপাতালে।

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দু’জনের বাড়ি রাজশাহী। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দেশে এসে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

Manual3 Ad Code

টানা ছয় বছর প্রেম করার পর ১৯৯০ সালে বিয়ে করেন এই দম্পতি। রজত আর সহন নামের দুই পুত্রসন্তান রয়েছে তাদের।

Manual4 Ad Code

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে দু’জনেই কাজ করছেন নিয়মিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code