পিছিয়ে গেলেন রোশান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual1 Ad Code

পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। চলতি মে মাসের প্রথম সপ্তাহে শাকিবের সিনেমার দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। তপু খান পরিচালিত এ ছবির কাজ এখনও শুরু হয়নি। যা হবে আগামীকাল থেকে। অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code