চিত্র নায়িকা জবা চৌধুরী না ফেরার দেশে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

মাহাফুজুল ইসলাম আসাদ , চিরিরবন্দর (দিনাজপুর) :
না ফেরার দেশে চলে গেলেন ৭০ দশকের চিত্র নায়িকা জবা চৌধুরী (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩রা এপ্রিল) সকাল সাড়ে ৯ টায স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে হার্ড কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গছাহার গ্রামে নিজ বাড়ীতে অসুস্থ ছিলেন তিনি । চিত্র নায়িকা জবা চৌধুরী মূলত স্বল্প সময়ের জন্য আসেন চলচিত্রে । তিনি ১৯৭৪ সালে ‘ডাকু মনসুর” চলচিত্রে সাইট নায়িকার চরিত্রে অভিনয় করার পর সরাসরি চিত্র নায়ক ওয়াসিম এর বিপরীতে “ জিঘাংসা” ও “পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক জেনো নাটোরের বনলতা সেন” ছবির মুল নায়িকার চরিত্রে অভিনয় করে অল্প সময়ের জন্য আলোচিত হয়ে উঠেন নায়িকা জবা চৌধুরী। আলোচিত হওয়ার পর বাবার অনুরোধে চলচিত্র ও অভনিয় জগতে আর ফেরা হয়নি জবা চৌধুরীর। তিনি প্রাখ্যাত চলচিত্র প্রযোজক আবু তাহের চৌধুরীর সহ ধর্মীনি ছিলেন। তার কোন ছেলে মেয়ে না থাকায় ২০০১ সালে স্বামীর মৃত্যর পর তিনি বাবার বাড়ী চিরিরবন্দরে ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code