প্রতিরক্ষা বিল: ট্রাম্পের ভেটোতে না করলো মার্কিন কংগ্রেস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা এই প্রথম ঘটলো। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট নতুন বছরের প্রথম দিনে এক বিরল অধিবেশন আয়োজন করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের জন্য প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৪০ বিলিয়ন ডলার। দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা ট্রাম্প প্রস্তাবটির নির্দিষ্ট কিছু ধারাতে আপত্তি তুলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code