ইউক্রেনের দূরপাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র প্রয়োজন নেই: পেন্টাগন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার আক্রমণের পরও ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মনে করে, যে নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতোমধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে তা যুদ্ধের এই পর্যায়ের সবচেয়ে উপযুক্ত অস্ত্র। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কোলিন কাহল বলেছেন, এই পর্যায়ে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) অস্ত্র ইউক্রেনের প্রয়োজন নেই। এসব অস্ত্র ২৮০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code