আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সুব্রত চৌধুরী:

Manual1 Ad Code

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ( ২২ মে ) বৃহস্পতিবার বিকেলে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

Manual2 Ad Code

আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র মার্টি স্মলের সমর্থনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব মিমি নিমবো ও আফিয়া নাসরিন এর উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সিটির বিভিন্ন কমিউনিটির মহিলারা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মার্টি স্মল আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মেয়র পদে তাঁকে ও তাঁর প‍্যানেলে কাউন্সিল এট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যটিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান ।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মহিলা সমাবেশে অংশগ্রহণ করায় মার্টি স্মল উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।

ডেস্ক: এস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code