কর্ণফুলীর তীর ঘেঁষে ব্যাপক পরিকল্পনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত এলাকায় গড়ে উঠবে আবাসন, বাণিজ্য ও পর্যটন শিল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিয়েছে। চট্টগ্রাম শহরের বাণিজ্যিক ও শিল্প এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, সড়ক নির্মাণের মাধ্যমে যাতায়াত সুবিধা বাড়ানো এবং শহরের অভ্যন্তরে যানজট নিরসনের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রামের শহর ও উপকূলীয় বাঁধের মধ্যবর্তী এলাকাসমূহ উন্নয়নের মাধ্যমে আবাসন, বাণিজ্য ও পর্যটন শিল্পকে উৎসাহিত করতেই ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক একটি প্রকল্প সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গ্রহণ করেছে গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। ফলে শহর ও উপকূলীয় বাঁধের মধ্যস্থিত এলাকাসমূহ উন্নয়নের মাধ্যমে আবাসন, বাণিজ্য ও পর্যটন শিল্পকে উৎসাহিত করা হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এদিকে পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, ২০১৭ সালে গ্রহণ করা ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ২৭৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা। তবে নানা জটিলতায় প্রকল্পটি তিনবার সংশোধন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code