শিবচর ব্যাপক নদী ভাঙ্গন : নিরাপদে ছুটছে মানুষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

শিবচর (মাদারীপুর) :
পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থেকে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের ৩ ইউনিয়নে নদী ভাঙ্গনের ব্যাপকতা বেড়েছে। ১শ২০ টির বেশি ঘরবাড়ি কোনমতে অন্যত্র কোনমতে সরিয়ে নেয়া হয়েছে। বিস্তৃর্ন জনপদসহ আক্রান্ত হয়েছে বিদ্যুত ব্যবস্থা ,সড়ক ব্যবস্থাও। ভয়াবহ ভাঙ্গন ঝূকিতে রয়েছে একাধিক স্কুল ভবন,ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ গুরুত্বপূর্ন স্থাপনা। নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঠালবাড়ি, বন্দরখোলায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়েছে বন্দরখোলার অস্থায়ী বাধের একাংশ। ভাঙ্গন আক্রান্ত হওয়ায় ৩ ইউনিয়নের অন্তত ১শ২০ টি শতাধিক ঘর বাড়ি বসত সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও ভাঙ্গন ঝূকিতে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন , প্রাথমিক বিদ্যালয় ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, একটি বাজারসহ বিস্তৃর্ন জনপদ। নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান মোহসেনউদ্দিন সোহেল বেপারী বলেন, পদ্মার ভাঙ্গনে আমার ইউনিয়নের চরচান্দ্রা এলাকার অর্ধ শতাধিক ঘর-বাড়ি আক্রান্ত হওয়ায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও চরজানাজাত ও বন্দরখোলা ইউনিয়নেও ব্যাপক ভাঙ্গছে।
শিবচর সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্যারের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code