জমিয়তকে মাইনাস করে কুলাউড়ায় কোন প্রার্থী বিজয়ী হতে পারবে না- শাহ মাশুকুর রশীদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual3 Ad Code

ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ বলেছেন আমাদের কুলাউড়া উপজেলা জমিয়তের শক্ত ঘাঠিতে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন সমাজের প্রতিনিত্বকারী সিংহ ভাগ উলামায়ে কেরাম জমিয়তের রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে যা বুঝলাম আমার এলাকায় জমিয়তকে মাইনাস করে কোন দলের প্রার্থী বিজয়ী হতে পারবেনা।
তাই সময় এসেছে আমাদের দলীয় প্রার্থী দিয়ে কুলাউড়ার উন্নয়নে জনগণের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন আমার দলের কেন্দ্রীয় হাইকমান্ড যদি আমাকে প্রার্থী হতে নির্দেশ করেন তাহলে আমার সর্বস্ব বিসর্জন দিয়ে আপনাদের পাশে নিয়েএলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব ইনশাআল্লাহ।

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলে আয়োজিত জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

Manual1 Ad Code

রবিবার ১৫ জুন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নেজাম উদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ছাত্র জমিয়তের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল সালাম ,পৌর জমিয়তের সভাপতি মাওলানা শাহ মাহমুদুর রশীদ, মাওলানা মাহদি হাসান কামাল, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু নাসের খালেদ ,কুলাউড়া পৌরসভার জমিয়তের আহ্বায়ক হাফেজ নাজমুল ইসলাম , উপজেলা প্রচার সম্পাদক হাফেজ আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ । ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জমিয়তকে মাইনাস করে কুলাউড়ায় কোন প্রার্থী বিজয়ী হতে পারবে না- শাহ মাশুকুর রশীদ
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code