উজিরপুরে রাইস মিলের বর্জ্যে পরিবেশ বিপর্যয়

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা :: বরিশালের উজিরপুরে একটি রাইস মিলের বর্জ্য ও কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল ও গাছপালা। বিশুদ্ধ খালের পানির সঙ্কটে চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগের সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না মের্সাস জয় অটোরাইস মিল কর্তৃপক্ষ।
গত সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, জয় অটোরাইস মিলের কালো ধোঁয়া ও তুষের ছাইয়ের কারণে নষ্ট হচ্ছে আশপাশের ফসলের জমি ও গাছপালা। গাছের পাতা কালো হয়ে গেছে। জানা যায়, ২০১৯ সালে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে মের্সাস জয় অটোমেটিক রাইস মিল চালু হয়। এলাকার আবদুল মজিদ ভূঁইয়া ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে মিলটি পাঁচটি ইউনিটে সম্প্রসারিত হয়েছে। তবে মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে প্রতি বছরই নষ্ট হচ্ছে আশপাশের জমির ফসল। ক্ষতির মুখে পড়ছেন এলাকার চাষিরা। শুধু তাই নয়, নির্গত বর্জ্য পানির স্তরে ছড়িয়ে পড়ায় নলকূপ ও খাল থেকে মিলছে না বিশুদ্ধ পানি। এতে চরম সঙ্কটে পড়েছে গ্রামবাসী। এ ছাড়া মিলের কারণে একমাত্র চলাচলের রাস্তা দিয়ে যাতায়াতে নিত্য ভোগান্তির শিকার হয়েছে প্রায় দুই হাজার মানুষ।

Manual6 Ad Code

Manual3 Ad Code

চালকলের কারণে গ্রামে পরিবেশ বিপর্যায়ের কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল মাঝি বলেন, গ্রামবাসী মৌখিকভাবে অভিযোগ দিয়েছিল। আমি সরেজমিনও গিয়ে দেখেছি প্রচুর দুর্গন্ধ এবং তুষের ছাইয়ে চার দিক অপরিচ্ছন্ন।
মের্সাস জয় অটো রাইস মিলের প্রোপ্রাইটার হাজী আবদুল মজিদ ভূঁইয়া বলেন, মিলের কারণে পরিবেশ দূষিত হওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এক চুলও ছাই পাবেন না। এটুকু সবমিলের পাশেই আছে। যদি কখনো মেশিনে ডিস্টার্ব দেখা দেয় তখন ছাই ওরে।

Manual5 Ad Code

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, তাদের পরিবেশ দূর্ষণ নিয়ে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ এলে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code