আওয়ামী লীগ আমার পুরোনো দল : শাহজাহান ওমর

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

আওয়ামী লীগকে নিজের পুরোনো দল উল্লেখ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর। আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।’

Manual8 Ad Code

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন কি না—এমন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, ‘না, রেজিস্ট্রারের কাছে কাজ ছিল।’

আপনি তো নতুন দলে যোগ দিয়েছেন। কেমন লাগছে—প্রশ্নে শাহজাহান ওমর বলেন, ‘এটা (আওয়ামী লীগ) আমার পুরোনো দল। মাঝখানে অন্য জায়গায় ছিলাম।’

Manual2 Ad Code

আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর
এদিকে বার ভবনে আইনজীবীদের তোপের মুখে পড়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর। এ সময় আইনজীবীরা তাঁকে বেইমান, দালালসহ নানা রকম কটু মন্তব্য করেন। পরে তিনি তোপের মুখে পুলিশের পাহারায় সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।

Manual5 Ad Code

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘শাহজাহান ওমর তাঁর এক জুনিয়রকে আমার চেম্বারে পাঠান তাঁর চেম্বারে যাওয়ার জন্য। আমি তাঁর জুনিয়রকে বলে দিই, মোনাফেকের সঙ্গে দেখা করতে যাব না। পরে শাহজাহান ওমর নিজেই আমার চেম্বারে এসে পোস্টার ছিঁড়েছি কেন, এসব বলে হুমকি দেন। এ সময় আইনজীবীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তিনি সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।’

নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দল থেকে গত ৩০ নভেম্বর বহিষ্কার করা হয়। গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর ২৯ নভেম্বর জামিন পান। জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিনই আওয়ামী লীগে যোগ দিয়ে পান নৌকার মনোনয়ন। এর পরই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code