বসুন্ধরায় বিকৃত যৌনাচারের ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার-২

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ঢাকা ডেস্ক

Manual8 Ad Code

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকৃত যৌনচার করার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে। চাবুক ছাড়াও আঘাত করা হয় নানাভাবে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী। ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বসুন্ধরা বিকৃত যৌনাচার
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code