ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার যুবারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়া যুবারা আসবে আগামী ৩ জুলাই। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি ঘোষণা করেছে। যদিও স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি।

Manual7 Ad Code

ঢাকায় পা রেখেই ওই দিনই প্রোটিয়া যুবারা চলে যাবে খুলনাতে। শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম তিনটি ম্যাচ খেলবে দুই দল। ওখান থেকে রাজশাহী চলে যাবে দল দুটি। সেখানে কামারুজ্জামান স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ খেলবে।

Manual6 Ad Code

সূচি অনুযায়ী প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ জুলাই। খুলনায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ৯ ও ১১ জুলাই। ১৪ ও ১৭ জুলাই রাজশাহীতে সিরিজের শেষ দুটি ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code