শ্রীমঙ্গলে শুরু ‘নাকফুল’র শুটিং

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: নির্মাতা আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুল’। প্রথম দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ। এই দুই অভিনয়শিল্পী মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুটিং করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সূত্র মানবজমিনকে জানিয়েছে, ২৬ এপ্রিল পর্যন্ত টানা ২০ দিন শ্রীমঙ্গলেই ‘নাকফুল’র শুটিং চলবে। ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে আদরের প্রেমের গল্প।

সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরির ভাষ্য, নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না।

Manual2 Ad Code

সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না। পূজা-আদর ছাড়াও ‘নাকফুল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code