ভাইরাসের গল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভাইরাস কি শুধু মানুষের শরীরেই সংক্রমণ করে, নাকি মনেও বিস্তার ঘটাতে থাকে গোপনে? যদি তাই হয়, তখন মানুষ কী করে? মানুষ তখন তার সব চিন্তা, বিবেচনা আর শুভবোধকে বিসর্জন দিয়ে দেয়। মিথ্যা আর স্বার্থপরতার ভাইরাস তখন মানুষের সমাজকে নিয়ন্ত্রণ করতে থাকে। এরকমই এক অবস্থায় ‘ভাইরাস’-এর গল্পে বিপন্ন আফজালের সঙ্গে নিরঞ্জনের দেখা হয়ে যায়।

Manual2 Ad Code

নিরঞ্জন তাকে ইশারা দেয় যে মানুষের কৃতকর্মও একসময় সত্যিকার ভাইরাস হয়ে ফিরে আসে। সেই কৃতকর্মের ভাইরাস থেকে বাঁচতে আফজালকে প্রায়শ্চিত্ত করতে হবে কি?

Manual4 Ad Code

এই প্রশ্নের উত্তর নিয়েই ১০ আগস্ট রাত ৮টায় কল্পনা আর বাস্তবতা মিশ্রিত ভাইরাসে আক্রান্ত কয়েকজন মানুষের গল্পের সিরিজ ‘ভাইরাস’ মুক্তি পাচ্ছে চরকিতে। সিরিজটি নির্মাণ করেছেন ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’-খ্যাত পরিচালক অনম বিশ্বাস।
কোন ভাবনা থেকে এই সিরিজ নির্মাণ করা, এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদের একটু হলেও ভাবায়। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। আর পালিয়ে যায় নাই তার মানে হইলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code