ঈদে পদ্মা সেতু ছাড়া সব জায়গায় চলবে মোটরসাইকেল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: আসন্ন ঈদুল ফিতরের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি একথা জানান।

Manual1 Ad Code

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে। মোটরসাইকেল ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে। তিনি অন্যান্য রুটে মোটরসাইকেলের জন্য আলাদা টোল প্লাজা করার নির্দেশনা দেন।

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code