ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ‘বেছে বেছে’ হত্যার হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ নেতাদের বেছে বেছে হত্যার নির্দেশ দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেতে এক সাংবাদিক সম্মেলনে বেন-গভির বলেন, ‘যদি তারা এই কূট রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে, জাতিসংঘ একে (ফিলিস্তিন রাষ্ট্র) স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী, আপনার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, যারা সবদিক থেকেই সন্ত্রাসী। আর আপনাকে অবশ্যই আবু মাজেনকে (ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস) গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে।’

Manual7 Ad Code

‘মিডল ইস্ট আই’ জানিয়েছে, সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার অনুমোদনের ভোটের আগে বেন-গভির এই মন্তব্য করেছেন। নতুন শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার উল্লেখ রয়েছে, যা পূর্বের খসড়ায় ছিল না। ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) এই মন্তব্যকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে।

Manual5 Ad Code

ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, ‘ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি ছাড়া কিছু নয়। এতে এমন এক রাজনৈতিক মনোভাব প্রকাশ পেয়েছে যেখানে শান্তিকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।’ মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে বেন-গভিরের মন্তব্যের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে।

ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব বরাবরই ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা অগ্রাহ্য করে এসেছে। গত রোববার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, ‘যে কোনো ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।’

Manual7 Ad Code

সূত্র: মিডল ইস্ট আই

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ‘বেছে বেছে’ হত্যার হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code