বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১১ লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ৩০ লাখে পৌঁছেছে। মৃতের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়ে গেছে।

Manual5 Ad Code

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৫২ হাজার ৭৭৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ২ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫ জন।

Manual2 Ad Code

 

 

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৩৩ হাজার ১৭৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৫ হাজার ২১৫ জনের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code