সংঘ সংস্কারে কড়া আলটিমেটাম

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের প্রধানতম অভিনয়শিল্পীদের সংগঠন এটি। নাম অভিনয়শিল্পী সংঘ। অ্যাক্টর্স ইক্যুইটি নামেও পরিচিত। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী বিপ্লবের সূত্র ধরে দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়ে আছে আলোচিত সংগঠনটি ও এর নেতা-কর্মীরা। অভিযোগ রয়েছে কিংবা প্রমাণও আছে, সাম্প্রতিক বিপ্লবে বিগত সরকারের পক্ষ নিয়েছে সংগঠনটির কর্তারা। তাই নয়, সংঘের অনেক সদস্য ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তৈরি করেছেন সরকার বিরোধী তালিকাও! যার রেশ ধরে জাকিয়া বারী মমসহ অনেক দরকারি সদস্য এরমধ্যে অব্যাহতিও নিয়েছেন সংগঠন থেকে।

Manual5 Ad Code

নতুন বাংলাদেশে এবার আর পদত্যাগেই সমাধান দেখছেন না সংঘের অনেক সদস্য এবং বাইরে থাকা শিল্পীরা। সেই লক্ষ্যে ৭ সেপ্টেম্বর দুপুর নাগাদ একটি জরুরি বৈঠকে বসেন সংগঠনটিকে সংস্কার করার লক্ষ্যে। বৈঠকের আগেও চিঠি চালাচালি মারফত তাদের বক্তব্য বা দাবি তুলে ধরার চেষ্টা হয়েছে বলে জানান বিপ্লবী কিংবা বিজয়ী পক্ষের শিল্পীদের তরফে। কিন্তু তাতে কাজ হয়নি বলে শনিবারের বৈঠক থেকে কড়া আলিমেটাম ছুঁড়ে দেওয়া হয়েছে সংগঠন কর্তাদের প্রতি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code