আবারো নৌকার হাল ধরলেন শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নেতা-কর্মীদের কাছে তুমুল জনপ্রিয়তা এবং দলে তার অপরিহার্যতা রেকর্ড নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভপতি নির্বাচিত হন তিনি।

Manual3 Ad Code

দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এ সময় নতুন নেতৃত্বকে করতালি আর স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতা-কর্মীরা। নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন-উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমার ও ড. মশিউর রহমান।

Manual5 Ad Code

গত বুধবার নির্বাচন পরিচালনায় দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫২(ক) ধারা মোতাবেক কমিটি গঠন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এর আগে শুক্রবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২১ তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত ২০টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। এসব সসেম্মলনে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ আটবার, আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার এবং এ এইচ এম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সৈয়দা জোহরা তাজউদ্দিন একবার নির্বাচিত হয়েছেন দলের আহ্বায়ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ১০ জন। সবচেয়ে বেশি চারবার করে হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এ ছাড়া তাজউদ্দিন আহমেদ তিনবার, আবদুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দা সাজেদা চৌধুরী দুইবার করে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, আবদুল জলিল এবং ওবায়দুল কাদের একবার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code