‌১১ নম্বর গাড়ি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন গাড়ির নম্বর সম্পর্কে অনেকেই অবগত। নম্বর ধরেই যে গাড়িগুলোর পরিচিতি গড়ে উঠেছে নাগরিক যাত্রীমনে। যেমন ৮ নম্বর, ৬ নম্বর, ৩ নম্বর ইত্যাদি। তবে এবার ‘১১ নম্বর গাড়ি’ নিয়ে হাজির হচ্ছেন আয়শা মনিকা। যিনি একাধারে সঞ্চালক, মডেল, অভিনেত্রী ও নির্মাতা। মনিকা জানান, টানা দশ বছর পর তিনি আবারও ফিরছেন টিভি অনুষ্ঠান সঞ্চালনায়। সর্বশেষ ২০১২ সালে তাকে সঞ্চালনার চেয়ারে পাওয়া গেছে আরটিভির স্টুডিও লাইভ কনসার্টে। এবার ফিরছেন নতুন চ্যানেল গ্রিন টিভি’র পর্দায়। ‘১১ নম্বর গাড়ি’ নামের বিশেষ এই শো সম্পর্কে আয়শা বলেন, ‘একেবারেই নতুন কনসেপ্ট। আমার মনে ধরেছে। তাই ১০ বছর পর ফের সঞ্চালনায় ফিরছি। এরমধ্যে শুটিংও শুরু হয়েছে। আশা করছি নতুন আমাকে পাবেন দর্শকরা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code