দোষী সাব্যস্তের পর ইমরান খান গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হয়েছেন। শনিবার বিকেলে লাহোরের নিজ বাসভবন জামান পার্ক থেকে তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় রায় ঘোষণা করেন অতিরিক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন আইনি বিশেষজ্ঞরা।

বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে শনিবার (৫ আগস্ট) ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে। একইসঙ্গে আদালত ইমরান খানকে আরও ১ লাখ রুপি জরিমানাও করেছেন। এরপরই বিচারক সাবেক এই প্রধানমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন। এ বিষয়ে তার আইনজীবী ইন্তাজার হুসেন তাক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতির চর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code