উত্তেজনা কমাতে চায় যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণ ঘটিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে তুলেছে ইসরাইল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের কারসাজিতে মঙ্গলবার দক্ষিণ লেবাননে শত শত পেজার বিস্ফোরিত হয়।

এ ঘটনায় ইসরাইলকে অর্থনৈতিক সহায়তা এবং সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র বলছে, লেবাননের ঘটনায় ইসরাইল তাদের অবহিত করেনি। তবে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লেবাননে অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরাইল। এ সময় অভিযানের বিস্তারিত তথ্য তারা সরবরাহ করেনি।

Manual3 Ad Code

গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। টানা ১১ মাস ধরে পাল্টা হামলা চালিয়েও ইসরাইলের প্রতিশোধ স্পৃহা থামছে না। বিশ্বজুড়ে তীব্রভাবে যুদ্ধবিরতির দাবি উঠলেও বিবেক নড়ছে না ইসরাইলের। এরমধ্যে কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code