রাশিয়ার প্রতি একটি বার্তা জার্মান চ্যান্সেলরের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ন্যাটো মিত্রদের পক্ষ থেকে ইউক্রেনীয় পাইলটদের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ রাশিয়ার প্রতি একটি বার্তা। ইউক্রেন আক্রমণের দীর্ঘ সংঘাতে মস্কোর জয়ী হওয়ার প্রত্যাশা করা উচিত হবে না। রবিবার তিনি এই মন্তব্য করেছেন।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধবিমান সরবরাহের কোনও প্রতিশ্রুতি পায়নি ইউক্রেন। কিন্তু ন্যাটো মিত্ররা যদি এফ-১৬ ইউক্রেনকে সরবরাহ করতে চায় তাহলে তাতে সম্মতি রয়েছে বাইডেন প্রশাসনের। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ও সিনিয়র কর্মকর্তারা জি-৭ সম্মেলনে বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

জাপানের হিরোশিমায় জার্মান চ্যান্সেলর বলেছেন, পাইলটদের এই প্রশিক্ষণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শেষ পর্যন্ত কী হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতি এই প্রকল্পের একটি বার্তা রয়েছে: দীর্ঘমেয়াদি যুদ্ধে বাজি ধরলে রাশিয়া জিততে পারবে না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code