আজ থেকে শাবিপ্রবিতে ২০২০-২১ সেশনে ভর্তি শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে ভর্তি শুরু হচ্ছে। এবারে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে  ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

সোমবার ( ৩ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

Manual3 Ad Code

তিনি বলেন, প্রথমদিন মঙ্গলবার (৪ জানুয়ারি)  বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে।

Manual6 Ad Code

এরপর রোববার (৯ জানুয়ারি) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার  ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।

Manual5 Ad Code

ড. মুশতাক বলেন, এবার আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা আসন অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হচ্ছে না।

Manual6 Ad Code

ভর্তি সংক্রান্ত আরো তথ্য https://admission.sust.edu.bd পাওয়া যাবে। এবারে শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code