কমলাকে যে পরামর্শ দেওয়া হলো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তবে তার এ বক্তব্যের জেরে দেশটির একটি মুসলিম সংগঠন কমলার প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় সময় বৃহস্পতিবার ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন বা ডিএনসির চতুর্থ ও শেষদিনে কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই। আমি সব সময় ইসরাইলের আত্মরক্ষা করার অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব এবং আমি সব সময় বিষয়টি নিশ্চিত করব যে, ইসরাইলের আত্মরক্ষা করার সামর্থ্য আছে।

Manual8 Ad Code

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার নিন্দা না জানিয়ে উলটো কমলা বলেন, গত ১০ মাসে গাজায় যা ঘটেছে, তা বিধ্বংসী। বিপুল সংখ্যক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। মানুষের দুর্দশা সহ্য করার মতো নয়।

Manual4 Ad Code

ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে দাবি করেন, তিনি এবং তার বস প্রেসিডেন্ট জো বাইডেন এমনভাবে কাজ করছেন, যাতে চলতি বছরের শেষ নাগাদ সব জিম্মি মুক্তি পায় এবং ইসরাইলের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code