কানাডায় জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা প্রতিনিধি: কানাডার কুইবেক প্রদেশের সেন্ট লরেন্স নদীতে জোয়ারে ভেসে গিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি। খবর রয়টার্সের। কানাডার সেন্ট লরেন্স নদী, যেখানে মাছ ধরতে গিয়ে জোয়ারে ভেসে মারা যান চার শিশু।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, কানাডার কুইবেক প্রদেশের কোট-নর্ড অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এদিন সেন্ট লরেন্স নদীতে শিশুসহ ১১ জন মাছ ধরতে যান। সেখানে জোয়ারের তোড়ে ভেসে যান সবাই। ঘটনার পরপরই তাদের উদ্ধারে জরুরি কর্মী মোতায়েন করে অঞ্চলটির কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ-সুর-মের উপকূলীয় এলাকায় অচেতন অবস্থায় শিশুদের পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শিশুদের আনুমানিক বয়স ১০ বছর। পরে উপকূল থেকে আরও ছয়জনকে উদ্ধার করা গেলেও ৩০ বছর বয়সী একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code