ঈদের ছুটিতে কোথায় গেলেন মিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ঈদের ছুটি উদযাপন করতে সিঙ্গাপুর গিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে রয়েছেন তার স্বামী ও বাবা-মা। থাকবেন এক সপ্তাহ। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম।

তিনি বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’

Manual3 Ad Code

আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। মিম জানান, এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code