জর্ডানের বাদশাহ আগামীকাল চীন সফরে যাচ্ছেন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসেইন মঙ্গলবার ১৮ আগস্ট চীন সফরে যাচ্ছেন। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং’র সঙ্গে বৈঠক করবেন। বেইজিং সোমবার এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান কয়েক মাস ধরে চলা ওয়াশিংটন-তেহরান যুদ্ধে মাঝখানে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

ইরানের তেলের বড় ক্রেতা চীন মধ্যপ্রাচ্যের সংঘাতে নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সি’র আমন্ত্রণে জর্ডানের বাদশাহর এ সফর ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

তিনি বলেন, জর্ডানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন এ সফরকে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক অবদান রাখার সুযোগ হিসেবে নিতে চায়।গত মাসে আবারও লড়াই শুরু হলে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালায়। এর জবাবে ওয়াশিংটন শক্তিশালী হামলা চালায়। ১৯৯৯ সালে সিংহাসনে বসার পর এটি জর্ডানের বাদশাহর নবম চীন সফর। সফরকালে তিনি সাংহাই ও শেনঝেনও পরিদর্শন করবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code