সিরিয়া থেকে সিনিয়র সেনা কর্মকর্তাদের প্রত্যাহার করছে ইরান

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি হামলার পর সিরিয়া থেকে নিজেদের সিনিয়র
কর্মকর্তাদের প্রত্যাহার করছে ইরানের অভিজাত বিপ্লবী গার্ডস বাহিনী
(আইআরজিসি)। এখন তারা নিজেদের সামরিক অবস্থান বজায় রাখতে ইরানপন্থি শিয়া
মিলিশিয়াদের ওপর নির্ভর করবে। এ সম্পর্কে অবগত পাঁচটি সূত্র ব্রিটিশ বার্তা
সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

এক দশক আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় সেনা
কর্মকর্তাদের মোতায়েন শুরু করেছিল ইরান। গত বছরের ডিসেম্বর থেকে সিরীয়
ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ৬ জনের বেশি ইরানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন ছিলেন আইআরজিসির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

Manual8 Ad Code

তিনটি সূত্র বলেছে, তেহরানের কট্টরপন্থিরা এমন হামলার প্রতিশোধ নেওয়ার দাবি
তুলছে। কিন্তু সিনিয়র কর্মকর্তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্তটি মূলত মধ্যপ্রাচ্যে
চলমান সংঘাতে ইরানের সরাসরি জড়িয়ে পড়া এড়ানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code