করোনায় আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে: ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। আগামী সপ্তাহেই আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছাতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি। সৌদি আরবে এবার বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করার উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, এ পদক্ষেপের ফলে করোনার সংক্রমণ কমবে। ডব্লিউএইচও প্রধান বলেন, বহু দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর সংকটে ভুগছে। বর্তমানে এর সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি। এদিকে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত এ টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে করোনা টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code